অমৃত ভারত প্রকল্পে নবরূপে সেজে উঠেছে দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা চান্ডিল শাখার বরাভূম রেল স্টেশন। আগামী ১৪ই মার্চ বরাভূম স্টেশনকে অমৃত ভারত স্টেশন হিসেবে রূপান্তরের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। যে এদিন আদ্রা ডিভিশনের ডিআরএম মুকেশ গুপ্তার বরাভূম স্টেশন পরিদর্শন বলে খবর।বরাভূম স্টেশনে উপস্থিত হয়ে বলরামপুর বিধানসভার বিধায়ক বানেশ্বর মাহাতো এলাকার জনগণের স্বার্থে ডিআরএমের কাছে বেশ কিছু দাবি রাখেন।