প্রতিবন্ধকতা হার মানল ইচ্ছাশক্তির কাছে: দত্তপুকুরে নজির গড়ল বিশেষ সক্ষম পরীক্ষার্থী শুভজিৎ বর্তমানে যখন স্কুলছুট পড়ুয়াদের সংখ্যা বৃদ্ধি নিয়ে উদ্বেগে শিক্ষা মহল, ঠিক তখনই এক নজিরবিহীন ও অনুপ্রেরণামূলক ছবির সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার দত্তপুকুর আদর্শ বিদ্যাপীঠ হাই স্কুল। রাজ্যের অন্যান্য প্রান্তের মতো সোমবার থেকে শুরু হয়েছে এ বছরের মাধ্যমিক পরীক্ষা। আর সেই পরীক্ষাতেই মানসিক প্রতিবন্ধকতাকে জয় করে বসলেন ছোট জাগুলিয়া হাই স্কুলের ছাত্র শুভজিৎ হালদার। প্রতিকূলতা