সাপের ছোবলে এক যুবতীর মৃত্যু চাঞ্চল্য হেমতাবাদের বাসুদেবপুরে। শনিবার দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলের মর্গে পাঠায় পুলিশ। এদিন বিকালে পুলিশ সুত্রে জানা গেছে মৃত ওই যুবতীর নাম মর্জিনা খাতুন, বয়েস আনুমানিক ২৫ বছর, বাড়ি হেমতাবাদের বাসুদেবপুরে। এদিন সকালে রান্না করার জন্য ভুট্টার শুকনো গাছ জ্বালানী হিসাবে আনতে গিয়েছিল ওই যুবতী। সেই সময় শুকনো ভুট্টা গাছের মধ্যে থাকা একটি সাপ তার পায়ে ছোবল দেয়।