বাসন্তী: রানীগড় জ্যোতিষপুর স্কুলের মিড ডে মিলের চাল চুরির অভিযোগ,বিক্ষোভ গ্রামবাসীদের থানায় অভিযোগ, তদন্তে পুলিশ।
বাসন্তীঃ রাতের অন্ধকারে স্কুলের মিড ডে মিলের চাল চুরি হচ্ছিল বলে অভিযোগ গ্রামবাসীদের। চুরির সময় হাতে নাতে দুই অভিযুক্তকে ধরে ফেলেন স্থানীয়রা। উদ্ধার হয় দুই বস্তা চুরির চাল। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে বাসন্তীর রানিগড় জ্যোতিষপুর হাইস্কুলে। স্থানীয়দের দাবি, এই ঘটনা একদিনের নয়, দীর্ঘদিন ধরেই স্কুলের চাল চুরি হচ্ছে। এই ঘটনার সাথে স্কুলের কর্মীরা জড়িত রয়েছেন। এই অভিযোগে শুক্রবার সকালে স্কুলের সামনে বিক্ষোভ দেখান