ঝালদা ১: রামনবমী উপলক্ষে বিশ্ব হিন্দু পরিষদ বজরং দল বাঘমুন্ডি প্রখন্ড পক্ষ থেকে বিশাল শোভাযাত্রা
রামনবমী উপলক্ষে বিশ্ব হিন্দু পরিষদ বজরং দল বাঘমুন্ডি প্রখন্ড পক্ষ থেকে সমস্ত সনাতনী ভাইয়ের পরিচালনায় বিশাল শোভাযাত্রা বের হল বাঘমুন্ডি জুড়ে। বৃহস্পতিবার বিকেলে পাথরডি দূর্গা মন্দির মাঠ থেকে অযোধ্যা মোড় হয়ে বাঘমুন্ডি বাজার পরিক্রমা করে সেই স্থলে গিয়ে শোভাযাত্রা শেষ হবে বলে উদ্যোক্তাদের কাছ থেকে জানা যায়। এদিন বর্ণাধ্য শোভাযাত্রায় আকর্ষণীয় ছিল ডিজে ব্ল্যাক। শোভাযাত্রায় ভিড় ছিল চোখে পড়ার মতো। এই শোভাযাত্রায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদেরও লক্ষ্য করা গিয়েছ