দাঁতন ১: 21 শে জুলাই কে কেন্দ্র করে দাঁতনে ব্লক তৃণমূল কংগ্রেসের প্রস্তুতি সভা, উপস্থিত জেলা যুব সভাপতি
আগামী একুশে জুলাই কলকাতা ধর্মতলায় শহীদ স্মরণে সমাবেশআয়োজিত হবে বক্তব্য রাখবেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি।সেইমতো বিভিন্ন জেলায় চলছে প্রস্তুতি। পশ্চিম মেদিনীপুরের দাঁতনে 1 ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একুশে জুলাই কে কেন্দ্র করে প্রস্তুতি সভায় হল রবিবার। উপস্থিত ছিলেন জেলা যুব সভাপতি নির্মাল্য চক্রবর্তী, ব্লক সভাপতি প্রতুল দাস, অখিল বন্ধু মহাপাত্র,কনক পাত্র।