ভারতকেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী'র জন্মজয়ন্তী উপলক্ষ্যে বিধানসভায় ভারত কেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জ্ঞাপন করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়রা। ৯ই আগস্ট নবান্ন অভিযান ডাক দেওয়া নিয়ে আজ দুপুর একটা নাগাদ বিধানসভার বাইরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, আমি ধর্মতলা থেকে অভয়ার বাবা-মা'কে নিয়ে হাটা শুরু করব। কত জলকামান, টিয়ার গ্যাস আছে ঐদিন আমি দেখব।।