গত ২৩-১২-২৫ তারিখে মফস্বল থানা এলাকার চাকিরবন গ্রামে রাপন বাউরি নামে এক ব্যক্তির বাড়িতে চুরি হওয়ার ঘটনায় গতকালকে বড়াশিনী এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল মফসল থানার পুলিশ। ধৃতকে এদিন দুপুর এ কোর্টে পেশ করা হয়। জানা যায় ধৃত ব্যক্তির নাম বিজয় মুদি, বাড়ি বড়াশিনি গ্রামে ।প্রসঙ্গত উল্লেখ থাকে যে বাড়ির লোক ভাটার কাজে বাঁকুড়া জেলায় থাকায় বাড়ি ফাঁকা দেখতে পেয়ে বিজয় মুদি বাড়িতে ঢুকে বাড়ির গয়নাকাটি থালা বাসন ইত্যাদি চুরি করে নিয়ে যায় ।