ঝালদা ১: ঝালদা এলাকায় মন্দিরে পুজো দিয়ে সাংগঠনিক বৈঠক সারলেন বিজেপি প্রার্থী
ঝালদা এলাকায় মন্দিরে পুজো দিয়ে সাংগঠনিক বৈঠক সারলেন বিজেপি প্রার্থী শুক্রবার সকাল প্রায় দশটা নাগাদ অন্যান্য দিনের পাশাপাশি এদিনও বাগমুন্ডি বিধানসভার বিজেপি প্রার্থী রহিদাস মাহাতো ঝালদার হেসলা এলাকায় মন্দিরে পুজো দিয়ে বাঘমুন্ডি বিধানসভার মন্ডল-২ পুস্তি অঞ্চলের তোরাং-১নং ও হেঁসলা ২নং শক্তিকেন্দ্রে নির্বাচনী বিষয়ক বৈঠক করেন। এই শক্তি কেন্দ্র এলাকায় বিজেপির যাতে ফলাফল ভালো হয় সেই নিয়ে কর্মী সমর্থকদের বিশেষ নির্দেশ দেন।