গভীর রাতে অভিযান চালিয়ে বিপুল সংখ্যক দেশী ও বিদেশী মদ বাজেয়াপ্ত করল চোপড়া থানার পুলিশ।চোপড়া থানার আইসি মনোজিৎ দাসের নেতৃত্বে চোপড়া এলাকার বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়। মূলত হোলি উৎসবকে শান্তিপূর্ণভাবে পালনের উদ্দেশ্যেই এই অভিযান বলে জানা যায়। অভিযান চালিয়ে বেশ কিছু দেশি ও বিদেশী মদ বাজেয়াপ্ত করে চোপড়া থানার পুলিশ। এই অভিযানে একজনকে গ্রেপ্তার করা হয়, মঙ্গলবার বেলা এগারোটা নাগাদ ধৃত ওই ব্যক্তিকে ইসলামপুর মহকুমা আদালতে পাঠানো হয়।