বিধায়ক তহবিলের ১২ লক্ষ টাকা ব্যয়ে পুরাতন মালদা পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তাতিপাড়া মহাশক্তি সংঘ ও লাইব্রেরীর মাঠে একটি প্রাচীর নির্মাণের কাজের সূচনা হল রবিবার সকাল প্রায় ১২টা নাগাদ। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা কেন্দ্রের বিধায়ক গোপালচন্দ্র সাহা, নগর মন্ডলের সভাপতির বাসন্তী রায় বিজেপি নেতা সুজিত দাস সহ আরো অন্যান্যরা। নারকেল ফাটিয়ে এদিন কাজের সূচনা করা হয়। অন্যদিকে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যেই স্থানীয় বাসিন্দারা তাঁদের দীর্ঘদিনের ক্ষোভ