কলকাতা: দক্ষিণবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় রাতের তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে, জানাল আলিপুর আবহাওয়া দপ্তর
আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আবহাওয়ার আপডেটে দেওয়া হয়। এই আপডেটে বলা হয় আগামী এক সপ্তাহ দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে । ২৯ তারিখে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে । আগামী ২৪ ঘণ্টায় রাতের তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য । ২৯ তারিখ থেকে পরবর্তী কিছুদিনে রাতের তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ার সম্ভাবনা ।