বাঘমুণ্ডী: সুইসাতে অনুষ্ঠিত হলো বিজেপির বৈঠক
সুইসাতে অনুষ্ঠিত হলো বিজেপির বৈঠক। শনিবার বিকাল প্রায় ৫ টা নাগাদ। বাঘমুন্ডি বিধানসভার ৩ নম্বর মন্ডলের তুনতুরি সুইসা অঞ্চলের ১, ২, ৩ ও ৪ নম্বর শক্তি কেন্দ্রের নেতাকর্মীদের নিয়ে বিজেপির বৈঠক অনুষ্ঠিত হলো বাঘমুন্ডি ব্লকের সুইসা এলাকায় । মূলত বাঘমুন্ডি বিধানসভার বিজেপি প্রার্থী রহিদাস মাহাতোর সমর্থনে এদিনের গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়। এই এলাকা থেকে যাতে বেশি সংখ্যায় বিজেপির ফলাফল হয়, সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়।