ঘটনাটি ঘটেছে নদীয়া নাকাশীপাড়া বেথুয়াডহরি ফরেস্ট এর কাছাকাছি একটি দোকানে বসে চা খাচ্ছিলেন অভয় নগরের এক ব্যক্তি। তার ব্যাগের ভেতরে কিছু টাকা এবং সোনার গহনা ছিল। সেগুলি তিনি ভুলবশত ফেলে দিয়ে চলে আসেন। এরপর সেটির সন্ধান করতে গেলে চা দোকানে মালিক প্রথম অস্বীকার করেন। এরপর নাকাশীপাড়া থানার পুলিশের কাছে বিষয়টি জানালে, নাকাশীপাড়া থানা পুলিশ দিপালী খান্নাম গিয়ে সেখান থেকে ওই ব্যক্তির ব্যাগটি এবং সোনার গহনা গুলি উদ্ধার করে তার হাতে তুলে দিলেন।