ইসলামপুর: উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে আসন্ন নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা জোরদার করতে প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হল রুটমার্চ
উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে আসন্ন নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা জোরদার করতে প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হল রুটমার্চ। সোমবার দুপুরে ইসলামপুর শহর ও সংলগ্ন বিভিন্ন এলাকায় এই রুটমার্চে অংশ নেন জেলাশাসক বিবেক কুমার, ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার রাকেশ সিং এবং এসডিও অঙ্কিত আগরওয়াল। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সাধারণ মানুষের মধ্যে আস্থা বাড়ানো এবং শান্তিপূর্ণ ও ভয়মুক্ত পরিবেশে নির্বাচন সম্পন্ন করাই এই রুটমার্চের মূল উদ্দেশ্য। কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য