বলরামপুর: বিজেপির ঝান্ডা বাঁধা নিয়ে চরম উত্তেজনা রসুলডি গ্রামে,গ্রামবাসীদের আক্রমনে ভাঙলো পুলিশ ও বিধায়কের গাড়ির কাঁচ, আহত একাধিক
বিজেপির দলীয় পতাকা বাঁধাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা বলরামপুরের হরিপালডি-রসুলডি গ্রাম এলাকায়। কয়েক শত গ্রামবাসীদের আক্রমণে আহত বিজেপির একাধিক নেতা কর্মী। উত্তেজিত গ্রামবাসীদের ছোঁড়া ইঁট ও পাথরের আঘাতে ভাঙলো বিজেপি বিধায়ক বানেশ্বর মাহাতো এবং বলরামপুর থানার আই সি সহ একাধিক পুলিশ গাড়ির কাঁচ। গ্রামবাসীদের হাত থেকে রেহাই পায়নি বলরামপুর থানার আই সি সহ একাধিক পুলিশ কর্মীও।তারাও আহত হয়েছেন।