করিমগঞ্জ: বিদ্যানগরে জন সংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী উদযাপন,উপস্থিত সাংসদ
বিদ্যানগরে জন সংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী উদযাপন,উপস্থিত সাংসদ। রবিবার শ্রীভূমি জেলার বিদ্যানগরে জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখার্জির জন্ম জয়ন্তী উদযাপন করা হয়। এতে উপস্থিত ছিলেন করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মাল্লাহ। এদিন প্রথমে শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জানান সাংসদ সহ উপস্থিত অন্যান্য অতিথিরা। তারপর শ্যামাপ্রসাদ মুখার্জির জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন সাংসদ।