রায়গঞ্জ: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাস্থল পরিদর্শনে রায়গঞ্জ স্টেডিয়ামে বিধায়ক, পৌর প্রশাসক, প্রাক্তন কাউন্সিলররা
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাস্থল পরিদর্শনে রায়গঞ্জ স্টেডিয়ামে বিধায়ক, পৌর প্রশাসক, প্রাক্তন কাউন্সিলররা। বুধবার দুপুরে কৃষ্ণ কল্যাণী বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী জনসভা আছে আগামী ৩ রা এপ্রিল। সেই সভার প্রস্তুতি পর্ব চলছে রায়গঞ্জ স্টেডিয়ামে। সেই প্রস্তুতি পর্ব এবং সিকিউরিটি ব্যবস্থা তত্বাবধানে তারা সকলে এসেছেন। পাশাপাশি সভাস্থলের নিরাপত্তা ব্যবস্থাও খতিয়ে দেখে নিচ্ছেন তারা।