মাধ্যমিকের জীবন বিজ্ঞান পরীক্ষা পুরাতন মালদার সাহাপুর উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। সকাল থেকেই পরীক্ষাকেন্দ্রে ছিল সুশৃঙ্খল ও শান্ত পরিবেশ। নির্ধারিত সময়ে পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করে পরীক্ষায় অংশ নেয়। কর্তৃপক্ষের তৎপর তদারকিতে কোনো রকম অসুবিধা বা বিশৃঙ্খলা ছাড়াই পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন হয়। পরীক্ষাকেন্দ্রের বাইরে অভিভাবকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। তাঁরা শান্তিপূর্ণভাবে অপেক্ষা করেন এবং প্রশাসনের নির্দেশ মেনে চলেন। সার্বিকভাবে পরীক