সারেঙ্গা: সুখাডালীতে ৪ নম্বর রাজ্য সড়ক অবরোধ করল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ
সুখাডালী থেকে তেলিজাঁত যাওয়ার প্রায় সাড়ে চার কিলোমিটার রাস্তা সংস্কারের দাবিতে সুখাডালীতে চার নম্বর রাজ্য সড়ক অবরোধ করল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। সোমবার সকাল ১১টা থেকে প্রায় দুপুর ১২টা পর্যন্ত চলে এই অবরোধ। ব্লক প্রশাসনের আশ্বাসের পর তুলে নেওয়া হয় অবরোধ।