সিউড়ি থানার অন্তর্গত কড়িধ্যা এলাকার এক যুবককে খুনের অভিযোগ ওঠে আরেক যুবকের বিরুদ্ধে। আর সেই ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেফতার করে সিউড়ি আদালতে পেশ করলো শনিবার দিন সিউড়ি থানার পুলিশের পক্ষ থেকে। তদন্তের জন্য সিউড়ি থানার পুলিশের পক্ষ থেকে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়েছে আদালতের কাছে।