দুর্গাপুরে কল্পতরু মেলার সূচনা। মা সারদার জন্মতিথি উপলক্ষে বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটায় খুঁটি পুজোর মধ্য দিয়ে দুর্গাপুরে শুরু হলো কল্পতরু মেলার প্রস্তুতির কাজ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায়, কমিশনার আবুল কালাম আজাদ ইসলাম, মেলা কমিটির কল্লোল ব্যানার্জি, দীপঙ্কর লাহা সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা। ৫৭ বছরে পদার্পণ করতে চলেছে এই ঐতিহ্যবাহী মেলা। এদিন এলাকার দুটি সরকারি বিদ্যালয় ও একটি ক্লাবের হাতে এক লক্ষ