আজ বেথুয়াডহরী সুপারমার্কেটে বেথুয়াডহরি অ্যাথলেটিক ক্লাবের মাঠে অনুষ্ঠিত হলো নাকাশিপাড়া পুলিশের পরিচালনায় এবং নদীয়া পুলিশের উদ্যোগে একটি সম্প্রীতি ফুটবল ম্যাচ। চারদলীয় এই ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নাকাশিপাড়া নবদ্বীপ কালিগঞ্জ এবং ধুবুলিয়া। এই ফুটবল প্রতিযোগিতার প্রথম খেলার শুভ সূচনা হয় নাকাশিপারা এবং নবদ্বীপের থানার মধ্যে।