রাজ্য সরকারের উন্নয়ন তুলে ধরে খেলা হবে কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে যুব তৃণমূল নেতৃত্ব। মানিকচক বিধানসভার বড় বাগান এলাকায় এই খেলা হবে কর্মসূচির সূচনা করার মধ্য দিয়ে সাধারণ মানুষের কাছে রাজ্য সরকারের সার্বিক কাজের খতিয়ান তুলে ধরছে তৃণমূলের নেতৃত্বরা। নির্বাচিত জনপ্রতিনিধি থেকে তৃণমূলের দায়িত্বপ্রাপ্ত নেতৃত্ব সকলের উপস্থিতিতে ক্রিকেট খেলার আদলে এই খেলা হবে কর্মসূচির আয়োজন করা হয়েছে। গ্রামের অংশগ্রহণকারী মানুষজনদের পুরস্কৃত করা হচ্ছে।