SIR-এর পক্ষে গুসকরার ৪ নম্বর ওয়ার্ডে পথসভা করল বিজেপি। বুধবার আনুমানিক রাত সাড়ে ৮টা নাগাদ এই কর্মসূচিতে হাজির ছিলেন বিজেপির নেতাকর্মীরা। জানা গিয়েছে, সামনেই বিধানসভা নির্বাচন। ফলতো এখন SIR নিয়ে সড়গরম রাজ্য রাজনীতি। আর SIR নিয়ে রাজ্যের শাসকদল অপপ্রচার চালাচ্ছে বলেই এদিন অভিযোগ করেন বিজেপির নেতাকর্মীরা। এই কর্মসূচিতে হাজির ছিলেন রাজ্য বিজেপির সদস্য সুশান্ত বিশ্বাস, বিজেপির গুসকরা নগর মন্ডলের সভাপতি দেবযানী গড়াই সহ অনান্যরা।