ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)এর পক্ষ থেকে বিপ্লবী অগ্নিশিশু শহীদ ক্ষুদিরাম বসুর জন্মদিবস পালন হল বেথুয়াডহরী সত্যপুরে। পতাকা উত্তোলন ও প্রতিকৃতিতে মাল্যদান কর্মসূচী দিয়ে শুরু হয় অনুষ্ঠান। ১৮৮৯ খ্রীঃ (৩রা ডিসেম্বর) আজকের দিনে তার জন্ম হয়। ইংরেজদের হাত থেকে দেশ মাতৃকাকে পরাধীনতার শৃঙ্খল বন্ধন মুক্ত করতে তিনি হাসিমুখে ফাঁসির মঞ্চে শহীদ হন।