গতকাল বেলডাঙ্গার এলাকার কাজীশাহ থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণে তাজা সকেট বোমা। তবে নির্বাচনের আগে এত বোমা কোথা থেকে আসছে সেই নিয়ে উঠছে প্রশ্ন। ইতিমধ্যেই পুলিশের অভিযানে মুর্শিদাবাদ জেলা জুড়ে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে বোমা। আজ বেলডাঙ্গা থানার পুলিশ একাধিক এলাকায় দখলদারি এবং তার পাশাপাশি জিজ্ঞাসাবাদ ও তল্লাশি অভিযান শুরু করেছে।