বিষ খেয়ে অসুস্থ ব্যক্তির রায়গঞ্জ মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু, চাঞ্চল্য ইটাহারের দুর্গাপুর এলাকায়। ঘটনার তদন্ত শুরু করলো পুলিশ। শনিবার দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলের মর্গে পাঠালো তারা। পুলিশ সুত্রে জানা গেছে মৃত ব্যক্তির নাম অলোক মহোন্ত, বয়েস আনুমানিক ৪৫ বছর, বাড়ি ইটাহার থানার দুর্গাপুর এলাকায়। পরিবারের দাবী শুক্রবার বিকালে ওই ব্যক্তি বিষ খেয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করে। তাকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।