মানিকচক ব্লকের শেখপুরায় রাতের অন্ধকারে বিজেপির পোস্টার লাগানোর অভিযোগে স্থানীয়রা আটক করল দুই উত্তরপ্রদেশের যুবককে। ঘটনায় তড়িঘড়ি মানিকচক থানার পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে। এদিকে এই গোটা ঘটনার প্রতিবাদে মানিকচক থানার সামনে অবস্থান-বিক্ষোভে বসে পড়েছেন বিজেপি নেতৃত্ব। তৃণমূল নেতাদের মধ্যে বিজেপি কার্যকর্তাদের আটকে রেখে মারধর করা হয় বলে অভিযোগ বিজেপির।তাদের ছাড়তে হবে সেই দাবি নিয়ে থানার সামনে বিক্ষোভ বিজেপি নেতাকর্মীর।