১২বছরে পদার্পন করলো কাঁকসা হাটতলা আন্তরিক মহিলা পরিচালিত দুর্গাপুজো।প্রতি বছরের মত এবছরও উল্টো রথের দিনে খুঁটি পুজোর মাধ্যমে পুজোর সূচনা হয়।এদিন এই খুঁটি পুজোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঁকসা থানার আইসি প্রসূন খাঁ, কাঁকসা থানার মেজ বাবু অলকেশ ব্যানার্জি,পশ্চিম বর্ধমান জেলা পরিষদের কর্মাধক্ষ তথা পুজো কমিটির সদস্য বৈশাখী বন্দোপাধ্যায়,এলাকার বাসিন্দা তথা বিশিষ্ট সমাজসেবী পল্লব বন্দোপাধ্যায় সহ এলাকার বাসিন্দারা।