রায়গঞ্জ: কড়া নিরাপত্তায় পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬ এর মনোনয়ন জমা শুরু হলো কর্নজোড়ায়
কড়া নিরাপত্তায় পশ্চিমবঙ্গভবিধানসভা নির্বাচন ২০২৬ এর মনোনয়ন জমা শুরু হলো কর্নজোড়ায়। সোমবার মনোনয়ন পত্র জমা দিল SUCI কমিউনিস্ট দলের প্রার্থীরা। এদিন দুপরে SUCI নেত্রী তথা রায়গঞ্জ বিধানসভায় SUCI প্রার্থী মাধবীলতা পাল বলেন, এদিন তাদের দলীয় প্রার্থীরা ইসলামপুর ও কর্নজোড়ায় মনোনয়ন পত্র জমা করবেন। মানুষের সাথে থাকার পাশাপাশি সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা নিয়ে তারাই লাগাতার আন্দোলন করে থাকেন। স্বাভাবিক ভাবেই জনসমর্থন তাদের পক্ষে হবে বলেই ধারনা তার৷