বিনপুর ২: ২১ শে জুলাই এর সমর্থনে শিলদাতে মিছিল, প্রস্তুতি সভা ও বস্ত্র বিতরণ কর্মসূচী তৃনমূলের
২১ শে জুলাই এর সমর্থনে শিলদাতে মিছিল, প্রস্তুতি সভা ও বস্ত্র বিতরণ কর্মসূচী তৃনমূলের। রবিবার দুপুর নাগাদ বিনপুর 2 ব্লক অর্থাৎ বেলপাহাড়ী ব্লকের শিলদাতে ,শিলদা অঞ্চল তৃনমূলের পক্ষথেকে এই বিশাল মিছিল, প্রস্তুতি সভা ও বস্ত্র বিতরণ কর্মসূচীর আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন শিলদা গ্ৰাম পঞ্চায়েতের তৃনমূলের প্রধান সম্পিতা মল্লিক মন্ডল, শিলদা অঞ্চল তৃনমূলের সভাপতি কমল শীট , সহসভাপতি মানস মন্ডল সহ শিলদা অঞ্চল তৃনমূলের একাধিক নেতা কর্মীরা।