রায়গঞ্জ: এক ব্যক্তির রহস্য মৃত্যু, খুনের আশঙ্কা করছেন পরিবার, এমন অভিযোগে চাঞ্চল্য ইটাহারের শিবরামপুর এলাকায়
এক ব্যক্তির রহস্য মৃত্যু, খুনের আশঙ্কা করছেন পরিবার, এমন অভিযোগে চাঞ্চল্য ইটাহারের শিবরামপুর এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। রবিবার দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজের মর্গে পাঠালো তারা। মৃত ব্যক্তির নাম রাজকুমার সরকার, বয়েস আনুমানিক ৪৮,৪৯ বছর, বাড়ি ইটাহারের গুনীরাজপুরে। পরিবারের দাবী শনিবার রাতে শিবরামপুর এলাকায় রাস্তার ধারে পড়ে থাকতে দেখা যায় ওই ব্যক্তিকে, পাশেই পড়েছিল তার বাইক।