টাকা পয়সা নিয়ে ঝামেলার জেরে খুন এক যুবক, চারদিন বাদে উদ্ধার দেহ। টাকা পয়সা সংক্রান্ত বিবাদের জেরে খুন হতে হল এক যুবককে। মৃতের নাম সানারুল সেখ (৩৫)। এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে স্থানীয় ইসমাইল জমাদারের বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে ক্যানিং ধলিরবাটি এলাকায় মাঠের মাঝে একটি জলাশয় থেকে উদ্ধার হয় সানারুলের ক্ষত বিক্ষত মৃতদেহ। ক্যানিং থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এদিকে অভিযুক্ত ইসমাইল পলাতক। তার খোঁজেও তদন্ত শুর