ডাভা গ্রামে উদ্বোধনের দিনেই মদ দোকান বন্ধের দাবিতে সরব হলেন গ্রামবাসীরা।বলরামপুরের ডাভা গ্রামে পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত বার কাম রেস্টুরেন্ট এর উদ্বোধনের দিনেই এমন ঘটনা ঘটলো। মদ দোকান বন্ধের দাবিতে বিক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় মহিলা সহ গ্রামবাসীরা ।গ্রামবাসীদের পাশে দাঁড়িয়েছেন বলরামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কাল্লাবতী কুমার এবং গেঁড়ুয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান বিনতা সহিত।