বে-আইনী পার্কিং এর জেরে তীব্র যানযট রায়গঞ্জের বিধান মঞ্চের সামনে। দেড় ঘন্টার বেশী সময় যানযট না কাটায় খবর দেওয়া হয় রায়গঞ্জ থানায়৷ বেশ কয়েকটি গাড়িকে আর্থিক জরিমানা করার পাশাপাশি পরিস্থিতি সামাল দেয় পুলিশ। বুধবার দুপুরে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রায়গঞ্জের ব্যস্ত রাস্তা বিধান মঞ্চের সামনে অফিস টাইমে প্রায় প্রতিদিন একাধিক গাড়ি বে-আইনী পার্কিং করে। ফলে এলাকায় তীব্র যানযটের সৃষ্টি হয়। এদিন নিরুপায় হয়ে তারা পুলিশে খবর দেন।