বকেয়া ডি-এ-র দাবিতে যৌথ মঞ্চের ডাকা ধর্মঘটে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেল রায়গঞ্জে। শুক্রবার দুপুরে জেলার প্রশাসনিক ভবনের সামনে ব্যানার হাতে অবস্থান করতে দেখা যায় ধর্মঘটী নেতৃত্বদের। যৌথ মঞ্চের জেলা আহ্বায়ক ফাল্গুনী সমাজদার দাবি করেন, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ২৫ শতাংশ মহার্ঘ ভাতা এখনও রাজ্য সরকার দেয়নি। তার প্রতিবাদেই এই ধর্মঘট, এবং কর্মী, শিক্ষক ও অশিক্ষক কর্মীদের ভালো সাড়া মিলেছে বলে তিনি জানান। তবে রায়গঞ্জের SDO তন্ময় ব্যানার্জী বলেন সব স্বাভাবিক।