রায়গঞ্জ: ফিরছে পুরাতন কর্মী সমর্থকরা, লড়াইয়ে ফিরছে CPIM, প্রত্যয়ের সাথে বারোদুয়ারীতে প্রচারে বললেন প্রার্থী জীবানন্দ সিংহ
ফিরছে পুরাতন কর্মী সমর্থকরা, লড়াইয়ে ফিরছে CPIM, প্রত্যয়ের সাথে বারোদুয়ারীতে প্রচারে এসে বললেন রায়গঞ্জের CPIM প্রার্থী জীবানন্দ সিংহ। শনিবার বিকালে রায়গঞ্জ বিধানসভার CPIM প্রার্থী বাহিন গ্রাম পঞ্চায়েতের বারোদুয়ারীতে প্রচার করেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, আমাদের বহু পুরাতন কর্মী সমর্থকরা ফিরে আসছে৷ অনেকেই ডাকছেন তাদের এলাকায় প্রচারে আসার জন্য৷ এবার বিধানসভায় আমরা ফিরছি লড়াইয়ে৷ তৃনমুল কংগ্রেস নয় এবারের মুল প্রতিদ্বন্দ্বী আমাদের বিজেপি।