বজবজ ২: নোদাখালিতে বৃদ্ধাকে মারধর ও ধর্ষণ, গয়না চুরি দুষ্কৃতীর; থানায় ধর্ষণের অভিযোগ না নেওয়ায় দ্বারস্থ SP-র, গ্রেপ্তার 1
বজবজ ২ নম্বর ব্লকের রানিয়য় গত ২৯ শে ডিসেম্বর ৭৫ বছর বয়সী এক বৃদ্ধাকে রাতে ধর্ষণের অভিযোগ ওঠে। পরিবারের দাবি ওই দিন রাতে এক দুষ্কৃতি ওই বৃদ্ধার ঘরে ঢুকে তাকে বলপূর্বক ধর্ষণসহ তাকে মারধরও করে, এমনকি যাওয়ার সময় কিছু গহনাও দুষ্কৃতী নিয়ে যায় বলে পরিবারের অভিযোগ। ঘটনার পর বৃদ্ধার চেঁচামেচিতে তার প্রতিবেশী এক আত্মীয় প্রথম রক্তাক্ত অবস্থায় বৃদ্ধাকে দেখতে পেয়ে বৃদ্ধার বাড়িতে খবর দিলে পরিবারের লোকজন ওই বৃদ্ধাকে মুঁচিশা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।