বলরামপুর: কানিটাঁড়,ডুমুরবেড়া, মাচাটাঁড় সহ পাঁচটি গ্রামে মদের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল মহিলাদের, উপস্থিত আই সি
এলাকায় মদ ও মাদক দ্রব্যের অবৈধ কারবার রুখতে পথে নামলেন কয়েকশত মহিলা। বুধবার বলরামপুর ব্লকের কানিটাঁড় গ্রাম থেকে মদের নেশা সর্বনাশা এই সামাজিক ব্যাধির বিরুদ্ধে এই বিশাল প্রতিবাদ মিছিলের সূচনা হয়।প্রতিবাদ মিছিলটি বলরামপুরের অযোধ্যা পাহাড় তলীর কানিটাঁড় গ্রাম থেকে ডুমুরবেড়া, হুকরা,মাচাটাঁড় গ্রাম হয়ে দুপুর তিনটে নাগাদ মিরমি গ্রামে গিয়ে সমাপ্তি হয়।