বাঘমুণ্ডী: রামনবমী উপলক্ষে কলস যাত্রা লহরিয়া শিব মন্দির প্রাঙ্গনে
রামনবমী উপলক্ষে কলস যাত্রা লহরিয়া শিব মন্দির প্রাঙ্গনে। রামনবমী উপলক্ষে অন্যান্য বছরের মত এ বছরও বাগমুন্ডি ব্লকের অন্যতম লহরিয়া শিব মন্দির প্রাঙ্গনে অবস্থিত প্রভু রামচন্দ্রের মন্দির নিকটে কলসযাত্রা অনুষ্ঠিত হলো। মূলত সপ্তগ্রাম ষোলআনা কমিটির উদ্যোগে এই ধার্মিক অনুষ্ঠানটি আয়োজিত হয়। এলাকার মহিলা পুরুষ সহ প্রচুর সংখ্যক ব্রতীরা কলসযাত্রায় সামিল হয়। শুক্রবার সকাল ১০ টা নাগাদ বিশেষ ভাবে উপস্থিত ছিলেন কমিটির সদস্য সহ বাগমুন্ডির বিধায়ক সুশান্ত মাহাত।