রাজ্য জুড়ে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। এদিন সকাল নয়টা দিক থেকেই বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে জমতে থাকে পরীক্ষার্থীদের ভিড়, সঙ্গে উদ্বিগ্ন অভিভাবকরাও। পুরাতন মালদার মঙ্গলবাড়ী বাচামারি জিকে হাই স্কুলের সামনেও এদিন একই ছবি নজরে আসে। জানা গেছে, এদিন অনুষ্ঠিত পরীক্ষা ছিল দুই ঘণ্টার, মোট নম্বর ৪০। পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করতে কেন্দ্র চত্বরে রাখা হয়েছিল কড়া প্রশাসনিক নজরদারি। পরীক্ষার্থীদের প্রবেশের আগে দেহ তল্লাশি করা হয় এবং সার্বিক