বলরামপুর ব্লকের বাঘাডি মোড়ে পথশ্রী চতুর্থ পর্বে রাস্তা সংস্কার কাজের সূচনা হলো। সম্পূর্ণ রাজ্য সরকারের আর্থিক তহবিলের মাধ্যমে বাঘাডি গ্রাম থেকে সুপুরডি পর্যন্ত বেহাল অবস্থায় থাকা রাস্তা সংস্কার হবে। এদিন ফিতা কেটে ও নারকেল ফাটিয়ে কাজের সূচনা করলেন বলরামপুর বিডিও সৌগত চৌধুরী ও পঞ্চায়েত সমিতির সভাপতি কাল্লাবতী কুমার।