দিনহাটা ২: বুড়িরহাট এ উল্টো রথযাত্রার বর্ণাঢ্য শোভাযাত্রায় ভক্তদের উপচে পড়া ভিড়
বুড়িরহাট এ উল্টো রথযাত্রার বর্ণাঢ্য শোভাযাত্রায় ভক্তদের উপচে পড়া ভিড়। শনিবার বিকাল ৫:৩০ মিনিট নাগাদ বুড়িরহাট এ উল্টো রথযাত্রার বর্ণাঢ্য শোভাযাত্রায় স্থানীয় ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান এই ধর্মীয় উৎসবটি বিকেলে বুড়িরহাট প্রাণেশ্বর উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কুকুরকচুয়া কল্যাণ সংঘ পর্যন্ত গিয়ে পুনরায় একই স্থানে এসে সমাপ্ত হয়।