গতকাল পুরুলিয়া থেকে ফেরার পথে চন্দ্রকোনা রোড এলাকায় শুভেন্দু অধিকারীর কনভয়কে ঘিরে বিক্ষোভ দেখানো হয় তৃণমূলের তরফে। এরই প্রতিবাদে আজ বিকেল প্রায় ৪.৩০ নাগাদ শালবনির কোন্নগর ১০ নম্বর অঞ্চলের কাছারি রোডে 60 নং জাতীয় সরক অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা। উপস্থিত ছিলেন জেলা বিজেপির নেতৃত্ব শুভজিৎ রায় সহ জেলা ও মন্ডলের কার্যকর্তা সহ নেতৃবৃন্দ।