রায়গঞ্জ: বিনামূল্যে গ্যাসের প্রলোভন, মুহূর্তে সিলিন্ডার উধাও, সুভাষগঞ্জ এলাকার ঘটনা আতঙ্কিত এলাকাবাসী
রায়গঞ্জের সুভাষগঞ্জ এলাকায় একা বাড়িতে থাকা এক মহিলাকে প্রতারণার ফাঁদে ফেলে গ্যাস সিলিন্ডার চুরি করে চম্পট দেয় দুই দুষ্কৃতি। বিনামূল্যে গ্যাস দেওয়ার প্রলোভন দেখিয়ে বাড়িতে ঢুকে নানা প্রশ্নের মাধ্যমে পরিস্থিতি বুঝে নিয়ে রেগুলেটর খুলে সিলিন্ডার নিয়ে পালায় তারা। জানা গেছে, বাইরে বাইকে আরও এক সহযোগী অপেক্ষা করছিল। গ্যাসের সঙ্কট ও কালোবাজারির মাঝেই এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। আতঙ্কে ভুগছেন ভুক্তভোগী পরিবার, নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন