বলরামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শহরের দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন এবং বলরামপুর বাঁশগড় হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের হাতে ফল মিষ্টি তুলে দিয়ে দলের প্রতিষ্ঠা দিবস উদযাপিত হল। কর্মসূচিতে দলীয় পতাকা উত্তোলন করেন বলরামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুমিত পান্ডা।