ট্রাক্টরের ধাক্কা দেওয়ালে, দেওয়ালে চাপা পড়ে মৃত্যু দুই শিশুর, গুরুতর আহত এক। দুর্ঘটনাটি ঘটেছে আজ ১০ ডিসেম্বর বিকেল নাগাদ মুরারই এক নম্বর ব্লকের পলসা গ্রামে। জানা গিয়েছে, একটি ট্রাক্টর ধান বোঝাই করে যখন পলসা গ্রামের রবিদাস পাড়া হয়ে যাচ্ছিল, সে সময় একটি বাড়ির দেওয়ালে ধাক্কা মারে এবং দেওয়াল চাপা পড়ে মৃত্যু শিশুর। ঘাতক ট্রাক্টরটি আটক ও চালককে গ্রেফতার করেছে মুরারই থানার পুলিশ।