আত্মীয়ের বাড়ী থেকে ফেরার পথে অ আনুলিয়ায় FCI এর লড়ির ধাক্কায় মৃত্যু এক প্রাক্তন পুলিশ কর্মীর,এলাকায় উত্তেজনা। সূত্রের খবর,রানাঘাট থানার আনুলিয়া এলাকার বাসিন্দা প্রাক্তন পুলিশ কর্মী এক ব্যক্তি শুক্রবার সাইকেল চালিয়ে আত্মীয়ের বাড়ী থেকে ফিরছিলেন। অভিযোগ ফেরার পথে আনুলিয়া স্টেডিয়াম সংলগ্ন এলাকায় আনুমানিক বেলা 12 টা নাগাদ একটি FCI এর চালের লড়ি পিছন থেকে ওই ব্যক্তিকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনায় তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়।