টোটো ব্যাটারি চুরি চক্রের মুল পান্ডা সহ গ্রেপ্তার 3।উদ্ধার লক্ষাধিক টাকা মূল্যের ব্যাটারি।জানা গেছে,5তারিখ রাতে খানাকুলের কাছড়া চৌমাথা এলাকা থেকে একটি টোটোর ব্যাটারি চুরি যায়।টোটো চালক পরের দিন খানাকুল থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তদন্তে নেমে কাজী লালচাঁদ ও কৌশিক সিংহরায় কে গ্রেপ্তার করে।তাঁদের জেরা করে পিলখাঁ এলাকা থেকে সুভাষ মান্নাকে গ্রেপ্তার করার পাশাপাশি তার বাড়ি থেকে 4 টি ব্যাটারি উদ্ধার করে।পুলিশের দাবি,এদের মধ্যে 1জন চক্রের মুল পান্ডা।